• বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • ঢাকা, বাংলাদেশ

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে ‘অপারেশন কাঘার’-এর প্রতিবাদে

আলোচনা সভা অনুষ্ঠিত

  আন্দোলন প্রতিবেদন  

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪  |  অনলাইন সংস্করণ

গত ১১ অক্টোবর ’২৪, নয়াগণতান্ত্রিক গণমোর্চার উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে সংঘটিত গণহত্যার বর্ষপূর্তি এবং ভারতের ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী মোদি সরকারের মাওবাদী গণযুদ্ধ নির্মূলীকরণে ‘অপারেশন কাঘার’র প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি বিপ্লব ভট্টাচার্য্যের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন ‘গণতান্ত্রিক অধিকার’ কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সভাপতি হাসান ফকরী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: হারুন-উর-রশিদ, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ডা: ফায়জুল হাকিম, জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া প্রমুখ। 

বক্তাগণ বলেন– ইসরায়েল ৭০ বছর ধরে ফিলিস্তিনে বর্বর গণহত্যা চালিয়ে আসছে। এবার হামাস নির্মূলীকরণের নামে গাজা দখলের জন্য ফিলিস্তিনি নারী-শিশু-বৃদ্ধদের হত্যা করছে। লক্ষ লক্ষ মানুষকে বাস্তুহারা, খাদ্য-নিরাপত্তা-জীবন ধারণের অবর্ণনীয় কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। এ সমস্ত কিছুই মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে ঘটছে। তারা অবিলম্বে এই বর্বর গণহত্যা বন্ধের আহ্বান জানান। ফিলিস্তিনি জনগণকে সাম্রাজ্যবাদমুক্ত, স্বাধীন, ধর্মনিরপেক্ষ, অখণ্ড রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে লেবাননের উপর ইসরায়েলের বর্বর হামলারও বিরোধিতা এবং নিন্দা করেন। 

 সভায় বক্তারা ভারত সরকারের মাওবাদী নির্মূলীকরণ অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানান।  ভারতের আদিবাসী জনগণের উপর রাষ্ট্র কর্তৃক এহেন নিপীড়ন বন্ধে ফ্যাসিবাদী নরেন্দ্র মোদি সরকারকে অবিলম্বে ‘অপারেশন কাঘার’ বন্ধ করারও আহ্বান জানান।

সারা বিশ্বের মাওবাদী পার্টি-সংগঠনগুলো এই ইস্যুদ্বয়কে কেন্দ্র করে ৭-১৩ অক্টোবর ২০২৪ আন্তর্জাতিক সপ্তাহ পালন করে। এরই সমর্থনে বাংলাদেশে গণমোর্চা এই আলোচনা সভার আয়োজন করে। 

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র